এ পর্যন্ত বহু ছবিতে অভিনয় করেছেন অনিলকন্যা সোনম কাপুর। কিন্তু বক্স অফিসের ব্যবসা সফলতায় কখনও নাম লেখাতে পারেননি তিনি। কিন্তু এবার বোধহয় নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। গেল শুক্রবার মুক্তি পেল সোনম কাপুর ও ধনুশ অভিনীত ‘রানঝানা’ চলচ্চিত্রটি। আর মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে মোটামুটি ভালোই ব্যবসা করছে। অনেকের ধারণা ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছুবে। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘আমি জানি না কেন এর আগে বক্স অফিসে সফলতা পাইনি। ‘দিল্লি সিক্স’, ‘মৌসুম’সহ একাধিক ছবির ব্যাপক প্রশংসা আমি পেয়েছি। হয়তো বা আমি ভালো অভিনেত্রী নই, এ কারণেই এমনটি হয়েছে। কিন্তু আমি এ রকমই থাকতে চাই, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করব। পুরোদস্তুর কমার্শিয়াল ছবির নায়িকা হওয়ার ইচ্ছে নেই।’
