কারাগারে বন্দীদের সঙ্গে ‘পুলিশগিরি’ দেখবেন সঞ্জয়

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:০৮
আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় দত্ত অভিনীত চলচ্চিত্র ‘পুলিশগিরি’। অন্যদিকে অস্ত্র মামলায় অভিযুক্ত হয়ে এখন পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন সঞ্জয় দত্ত। জেলে যাওয়ার আগে অনেক কষ্ট ও পরিশ্রম করে দ্রুত গতিতে ছবিটির শুটিং ও ডাবিং করে রেখে যান সঞ্জয়। আর তাই ছবিটির নির্মাতা উদ্যোগ নিয়েছে জেলের মধ্যেই ছবিটি প্রদর্শনের, যেন সঞ্জয় দত্ত দেখতে পারেন। মুক্তির অল্প কয়েকদিনের মধ্যেই ‘পুলিশগিরি’ চলচ্চিত্রটি সঞ্জয় দত্ত ওই কারাগারের সব আসামির সঙ্গে বড় পর্দায় দেখতে পারবেন।