সালমানকে নিয়ে উচ্ছ্বাসিত জেক্যুলিন

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:০৮
বলিউডের এ সময়ের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী জেক্যুলিন ফার্নান্দিজ এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউড টাইগার সালমান খানের সঙ্গে। আর এ নিয়ে ব্যাপক এক্সাইটেড জেক্যুলিন। ‘কিক’ শিরোনামের এই ছবির শুটিং এ মাসেরই শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে ব্রিটেনে এর শুটিংয়ের শিডিউলও পড়ে গিয়েছে। সালমান খানের সঙ্গে অভিনয় করাটা জেক্যুলিনের একটা স্বপ্নও ছিল বটে, আর সেই স্বপ্নটা এবার পূরণ হতে যাচ্ছে। জেক্যুলিনের এই উচ্ছ্বাসের বিষয়টি জানিয়েছে তারই এক ঘনিষ্ঠ বন্ধু। উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘কিক’-এর রিমেক হতে যাচ্ছে এটি।