রমজানের বিশেষ অনুষ্ঠানে ইরিন জামান

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:০৮
খুব বেশি টিভি অনুষ্ঠানে তিনি কখনোই ব্যস্ত হননি। আর তাই একাধিক অনুষ্ঠানের অফার এলেও বারবার নীরবই থেকেছেন ইরিন জামান। এটিএন বাংলায় চিঠিপত্রের একটি অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সঞ্চালনা করে আসছেন তিনি। এবারের রমজান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। এ ছাড়াও নিজের অভিনয়ের ব্যাপারে একেবারে সীমিতভাবেই কাজ করছেন তিনি। নিজের কাজের ব্যাপারে ইরিন জামান বলেন, ‘আমি ইচ্ছে করেই বেশি কাজ করিনি কখনও। কারণ নিজের মতো অল্প করে হলেও ভালো কিছু কাজ করতে চাই।’ সম্প্রতি রমজান উপলক্ষে শম্পা মাহমুদের প্রযোজনায় নতুন একটি অনুষ্ঠানে সঞ্চালনা শুরু করেছেন তিনি। এ অনুষ্ঠান প্রসঙ্গে ইরিন জামান বলেন, ‘রমজান উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠান করছি। এই চ্যানেলটির সাথে দীর্ঘদিনের আমার সখ্যতা। তাই নিজের মতো করে একটি নতুন কনসেপ্টের অনুষ্ঠান করার চেষ্টা করছি।’