আমাদের রোশনী আমাদের নূরজাহান

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:০৮
চ্যানেল আইতে চ্যানেল আইতে আজ দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আমাদের রোশনী আমাদের নূরজাহান’। পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে অভিনয় করেছেন—মৌসুমী হামিদ, পুনম হাসান জুঁই, শহীদুল আলম সাচ্চু, মাহবুবা রেজানুর, আবীর খান প্রমুখ। গল্পে দেখা যাবে—রোশনী এবং নূরজাহান এবার মুখোমুখি রোশনী একজন নারী। প্রেমের টানে সে দেশ ছেড়েছিল। চলে গিয়েছিল ভারতের কলকাতায়। তারপর কত ঘটনা-দুর্ঘটনায় শিকার হয় তার জীবন। রোশনীর জীবনে একটা স্থিতি এসেছে। তার জীবনের ঝড় কিছুটা কেটেছে। নূরজাহানও একজন নারী। কিশোরী এই মেয়েটির জীবনেও ঘটে অনেক লোমহর্ষক ঘটনা। বিশেষ করে মৌলবাদ ও ফতোয়াবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী এই মেয়েটির জীবন শেষ পর্যন্ত কষ্টেরই থেকে যায়। দুটি চরিত্রকে পৃথকভাবে চ্যানেল আইয়ের পর্দায় দেখেছে দেশ-বিদেশে কোটি কোটি দর্শক। এবার আসছে নতুন চমক। রোশনী এবং নূরজাহানের মুখোমুখি দেখা হয়েছে। কলকাতা হতে যশোরের বেনাপোল হয়ে ভারতের ঐতিহ্যবাহী বাহন অ্যাম্বাসেডরে চড়ে বাংলাদেশে ঢোকে রোশনী। পথে ঘটনাচক্রে দেখা হয় নূরজাহানের সাথে।