গানের ক্যারিয়ারে একেবারেই নবীশ তানভীর শাহীন। তবে প্রথম অ্যালবামে ‘সখীরে’ নামের একটি গানেই বাজিমাত করেন। গানের ভিডিও বেশ আলোচনায় নিয়ে আসে তাকে। জীবনের এক অপূর্ণতা যেন পূরণ হতে থাকে। সেই অপূর্ণতা পূরণের জের ধরেই যেন আরও এক সুখের খবর তাকে অন্য আনন্দ এনে দিল। সম্প্রতি কন্যা সন্তান এসেছে তাদের সংসারে। গত ১৮ জুন আমেরিকার লং আইল্যান্ড নর্থ শোর হাসপাতালে তার কন্যা সন্তান ভূমিষ্ট হয়। কন্যা ও তার মা দুজনই এখন সুস্থ রয়েছেন।
