আগামি সোমবার ফুলপুরে ঢাকুয়া ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে জমে উঠেছে প্রচারণা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্দীপনা। গত ৪ মে ঢাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ তালুকদারের মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন ৮ জুলাই উপ-নির্বাচনের দিন ঘোষণা করেছে। ১৭ হাজার ১শ’ ৩৬ জন ভোটারের মন জয় করতে মাঠে নেমেছেন ৬ প্রার্থী। এতে প্রয়াত চেয়ারম্যানের পুত্র মোজাম্মেল হক তালুকদার (চশমা), সাবেক চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার (আনারস), ৫ বারের নির্বাচিত সাবেক মেম্বার ডা. আব্দুল গনি সরকার (কাপ পিরিচ), আরেক সাবেক মেম্বার নিখিল চন্দ্র সরকারের ছেলে কাজল চন্দ্র সরকার (মাইক), প্রতিবারের পরাজিত প্রার্থী মেজবাহ উদ্দিন মণ্ডল (দোয়াত-কলম) ও আওয়ামী লীগের তরুণ নেতা এনায়েত কবীর (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
চেয়ারম্যান পুত্র পিতার সততাকে পুঁজি করে লড়ছেন। আঞ্চলিকতার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইকরামুল তালুকদার আনারস নিয়ে আছেন ফুরফুরে মেজাজে। আবার সংখ্যালঘুদের ভোটের অংক করে কাজল চন্দ্র সরকার মাইক প্রতীক নিয়ে আছেন বড়ো ভালো অবস্থানে। অন্যদিকে মেজবাহ উদ্দিন মণ্ডল আওয়ামী লীগ কর্মীদের আশায় দোয়াত কলম নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন।
