কুষ্টিয়া লালন একাডেমীর নির্বাচন সম্পন্ন

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৩
কুষ্টিয়ায় লালন একাডেমীর কার্যকরী পরিষদের নির্বাচনে মনিরুজ্জামান-জাহিদ-মুকুল-সেলিম পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। গত শনিবার লালন একডেমী চত্বরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫ হাজার ৫শ’ ভোটারের মধ্যে ১১ হাজার ৩৩২ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে দু’জন সহ-সভাপতি যথাক্রমে লালন গবেষক ম. মনিরুজ্জামান ও জাহিদ হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল ও সহকারী সম্পাদক পদে সেলিম হক নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য পদে ১৩ জন বিজয়ীরা হলেন, আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, সেলিম উদ্দিন, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, ইউনুসুর রহমান লিটন, মাহমুদুর রহমান আল কাদেরী, ইসারুল ইসলাম, আলতাব হোসেন, নাসিরউদ্দিন সরকার, শেখ আহাম্মদ আলী, এ্যাডভোকেট আলী আকবর মোল্লা ও এ্যাডভোকেট মনোয়ার হোসেন মুকুল।