মাদারীপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার ১৪টি পদ শূন্য

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৩
মাদারীপুর জেলার তিনটি উপজেলায় সহকারী শিক্ষা অফিসারের ১৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সদর উপজেলায় সহকারী শিক্ষা অফিসারের ছয়টি পদ শূন্য। এ ছাড়া শিবচর উপজেলায় পাঁচটি এবং কালকিনি উপজেলায় তিনটি পদ শূন্য রয়েছে। জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণের আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা।