খাগড়াছড়িতে আজ থেকে পরিবহন ধর্মঘট শুরু

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৩
জেলার সকল সড়কে নির্বিঘ্ন পরিবহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামীকাল বুধবার ৩ জুলাই থেকে খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে খাগড়াছড়ির পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। পরিবহন সেক্টরে সাম্প্রতিক সময়ে উপজাতীয় অস্ত্রধারী কর্তৃক বিভিন্ন সড়কে আগুন দিয়ে যানবাহন জ্বালিয়ে দেয়া ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ প্রদান, যানবাহনে চাঁদাবাজি বন্ধ, জরাজীর্ণ ও খানাখন্দে ভরা সড়কের মেরামতের উদ্যোগ, বিভিন্ন সড়কে চলা অবৈধ মোটর সাইকেল, মাহিন্দ্র ও সিএনজি বন্ধ, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শেষে গত সোমবার এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এ ঘোষণা দেন।