ফ্যাসিলিটিজ বিভাগের কাণ্ড

বাঁশের খুঁটি দিয়ে ভবন রক্ষার চেষ্টা

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৩
চৌমুহনী সরকারি এস এ কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে বাঁশের ঠেক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এ কলেজে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। জানা যায়, ১৯৪৩ সালে স্থাপিত কলেজটি ১৯৮৬ সালে সরকারি হয়। ১৯৫৬ সালে নিমিত ভবন কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ভবনে শ্রেণিকক্ষ ছাড়াও প্রশাসনিক বিভাগ ও অডিটরিয়াম আছে। ভবনটি ভেঙ্গে পড়লে ব্যাপক প্রাণহাণীর আশংকা রয়েছে। কলেজে ১৫ বিষয়সহ ১১ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদ উল্যা ভুঁইয়া জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে অনেকবার চিঠি দেয়ার পর কয়েক মাস পূর্বে ফ্যাসিলিটিজের প্রধান প্রকৌশলীসহ কয়েকজন কলেজ পরিদর্শন করেছেন। পরে ফ্যাসিলিটিজ বিভাগ বাঁশের খুঁটির ঠেক দিয়ে রেখেছে।