ভাণ্ডারিয়ায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৪
মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা স্তরের শিক্ষকদের আইসিটি স্কিল বাড়াতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টিচার্স লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশীদ গত সোমবার ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। ভাণ্ডারিয়ায় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ১৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে আধুনিক পাঠদান কার্যক্রম সফল করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রশিক্ষণের ব্যবস্থা করে। কর্মসূচির শুরুতে উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খান এনায়েত করীম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, বালাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার চন্দন রায় ও মো. শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।