মনোহরগঞ্জে ট্রাক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৪
কুমিল্লার মনোহরগঞ্জে গত ১৬ মার্চ ট্রাক চাপায় সাত শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালকের শাস্তির দাবিতে মহাসড়কে অবরোধ ও মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার উপজেলার নাথেরপেটুয়া নামক স্থানে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালীন বিক্ষুব্ধ শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার লোক কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, নাথেরপেটুয়া মডেল একাডেমির অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, আব্দুল হান্নান হিরন প্রমুখ।