সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৪
মেহেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সোমবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এসসিডিপি) আওতায় উচ্চমূল্যে ফসলের উত্পাদন ও কলা-কৌশলের উপর কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার এনএ হালিমের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন। সিরাজগঞ্জে ৩য় শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কর্মরত ‘সহকারীদের’ পদবি পরিবর্তনসহ বেতন স্কেলে সমন্বয়ের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে চলছে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ ঘন্টার কর্মবিরতি। রামগতিতে ফলদ বৃক্ষমেলা শুরু রামগতি সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার থেকে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুচ ছোবাহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম হাসান আল আমিন। দিনাজপুরে স্কাউটস রোভারের লিডার কোর্স সমাপ্ত স্টাফ রিপোর্টার,দিনাজপুর \ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও দিনাজপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী ২৩০ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। কোর্সে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নওগাঁ ও রংপুর এই পাঁচ জেলার কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের প্রতিষ্ঠানের ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স সম্পন্নকারী ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বানারীপাড়া কলেজে নবীন বরণ বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজ মিলনায়তনে গভর্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ জেড মোরশেদ আলী। বক্তৃতা করেন অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল, উপাধ্যক্ষ এবিএম মাহবুবুল হক, অধ্যাপক আ. কাইউম আকন, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম খান, অভিভাবক সদস্য বারেক মিয়া, শামসুর রহমান সেলিম সরদার, শিক্ষার্থী তরিকুল ইসলাম, মোঃ তাওহীদ প্রমুখ। স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজে নবীন বরণ স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের উদ্যোগে সোমবার একাদশ ও স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণীয় অনুষ্ঠান নবীন বরণ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো.বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বরণীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুল হক, মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম, প্রভাষক নিরঞ্জন কুমার সাহা, শিক্ষার্থী বিথী আক্তার ও নবাগত শিক্ষার্থী অতশী উপমা ঐশ্বী প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিতাসে সাব-রেজিস্ট্রার অফিস উদ্বোধন দাউদকান্দি (কুমিল্লা)সংবাদদাতা \ গতকাল সোমবার নবগঠিত তিতাস উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম উদ্বোধন করেন তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। তিতাস উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা রেজিস্ট্রার লুত্ফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ। বর্ষণ ও পাহাড়ী ঢলে লোহাগাড়ার নিম্নাঞ্চল প্লাবিত লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে চট্টগ্রামের লোহাগাড়ার ৯টি ইউনিয়নের মাত্স্য প্রকল্প, পুকুর, শস্যক্ষেত, আউশ ধানের ফসলী জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। কিছু বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে। গ্রামীণ রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। টংকাবতী, ডলু, হাঙ্গর, জাংছড়ি, সুখছড়ি, সরই, হাতিয়া, কূলপাগলী, সোনাইছড়ি, থমথমিয়াসহ ১৩টি খালে পাহাড়ী ঢল নেমে বানের পানি বৃদ্ধি পেয়েছে। থমথমিয়া, ডলু ও সোনাইছড়ির বানের পানিতে বড়হাতিয়া সেনের হাট, পার্শ্ববর্তী বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং নিকটবর্তী বড়ুয়া পাড়া সংলগ্ন রামপুর ডিসি সড়ক প্লাবিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে নবীন বরণ কুমিল্লা প্রতিনিধি \ সোমবার বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ইঞ্জি. আবুল কাশেম, কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আবু নাঈম আল মামুন। ইসলামপুর মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষ ও একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. বারী মণ্ডল। ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে ১০৭৩ জন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ১০ দিনে ১০৭৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে গ্রেফতারি পরোয়ানার আসামিসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। এছাড়া পুলিশ বিশেষ অভিযানে ২৬২৬ বোতল ফেনসিডিল, ৪১৫ লিটার চোলাই মদ, ৬৯০০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ২০৬ কেজি গাঁজা, ১৫০ কেজি জিরা, ৩৯১ কেজি কিসমিস, ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এছাড়া ১৮টি ককটেল ও ৭টি পাইপগান উদ্ধার করে । ঘাটাইল কলেজে ছাত্রদলের নবীন বরণ ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ সোমবার ঘাটাইল জিবিজি বিশ্ব্যবিদ্যালয় কলেজে নবীন ছাত্র-ছাত্রীদের আগমন উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল কলেজ শাখা। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনাসভায় বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদল নেতা মো. আল আমীন রনি, ইমরান হাসান সুমন প্রমুখ। দেবিদ্বারে জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময় চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ রিক্সা-ভ্যান-গাড়ি চালক, দিনমজুরসহ শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে শ্রমিকদের সাথে কুমিল্লার দেবিদ্বারে মতবিনিময় করে জাতীয় শ্রমিক পার্টি। সোমবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাদির বক্স মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিক্সা-ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি মো. মমতাজ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। তাড়াইলে দামিহা উদয়ন কলেজের যাত্রা শুরু তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ সোমবার কিশোরগঞ্জের তাড়াইলে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে দামিহা উদয়ন কলেজের যাত্রা শুরু হয়েছে। কলেজের সহ-সভাপতি মো. আবুল হাশেম ভূঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, তাড়াইল-সাচাইল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন প্রমুখ। হোমনা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, খুর্শিদুজ্জামান, মনোয়ার হোসেন, ড. শেখ হাবিবুর রহমান, প্রভাষক খায়রুল হাসান, হেলেনা বেগম প্রমুখ। রূপগঞ্জে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ রূপগঞ্জ (নারায়নগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার নবীনবরণ হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ বাবু সুকুমার দাস, ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, জিএস আরিফুল ইসলাম দুলাল, এজিএস সোহেব আহমেদ সোহাগ প্রমুখ। মধুখালী আখচাষি মহিলা কলেজে নবীন বরণ মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার আখচাষি মহিলা কলেজের ২০১৩-২০১৪ শিক্ষা বছরের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও কলেজ গভার্নিং বডির সভাপতি মো. মফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী। আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ সোমবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জে নবীন বরণ ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবাগত ছাত্র/ছাত্রীদের বরণ করে নিতে সোমবার নবীনবরণ অনুষ্ঠান হয়। একই সাথে নতুন ভর্তি হওয়া জিপিএ-৫ প্রাপ্ত ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসমাইল হোসেন, ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম রোমান। চাটখিলের সোমপাড়া কলেজে নবীন বরণ চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী চাটখিলের সোমপাড়া কলেজে সোমবার নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাছান আহমেদ। বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ব্রিগেডিয়ার (অব.) সাইদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাছান, কলেজের শিক্ষক মহিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম। ঝিনাইগাতীতে কীটনাশক যুক্ত মশারি বিতরণ ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ম্যালেরিয়া প্রবণ এলাকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ৭টি ইউনিয়নে হত-দরিদ্র, দরিদ্র,গর্ভবতী মা ও ৫ বছরের নিচের শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ৮ হাজার দীর্ঘস্থায়ী কীটনাশক যুক্ত মশারি বিতরণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও এনজিও র্যাসডো। সোমবার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঝিনাইগাতী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুল্লাহ সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খোকা।