পুরো নাম সামা মেহজাবিন রিন্তি। গানের মানুষ হিসেবে মিউজিকের প্রতি নেশা আর এর ওপরেই ক্যারিয়ার দাঁড় করানোর এক অদম্য ইচ্ছা থাকলেও খুব অল্প সময়ে ছোট পর্দার অনুষ্ঠান উপস্থাপনায় তিনি আলোচিত হয়ে ওঠেন। রিন্তির কথায়, আমি গানকে ভালবেসেই এগুতে চাই। পাশাপাশি আমার একাডেমিক পড়াশোনার ওপর নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠার ইচ্ছে তো রয়েছেই। তবে গান আর উপস্থাপনার পাশাপাশি রিন্তি বেশ ভাল নাচতেও জানেন। রিন্তির কথায়, আমাদের সমসাময়িকদের একাধিক বিষয়ে পারদর্শিতা আসলে বিভ্রান্ত করে ফেলে। কোনটা ছেড়ে কোনদিকে মনোযোগ দেব স্থির করতে পারি না। তবে আর যা কিছুই করি না কেন গানটাকে আমি খুব সিরিয়াসলি নিতে চাই জীবনে। যে করেই হোক ভবিষ্যতে একটি সলো অ্যালবাম করার ইচ্ছে আছে।
