শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ রুহুল আমিন সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের সবক’টিতে নীল দল বিজয় লাভ করে। তবে এ বছর নির্বাচনে অংশগ্রহণ করেনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকরা।
নির্বাচনে সভাপতি পদে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ এবং সাধারণ সম্পাদক পদে কৃষি সমপ্রসারণ ও ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন নির্বাচিত হন। সদস্যরা হলেন প্রফেসর মোঃ হাসানুজ্জামান আকন্দ, প্রফেসর অসীম কুমার ভদ্র, প্রফেসর নুর মোহাম্মদ রহমত উল্লার, প্রফেসর ড. মিজানুল হক কাজল, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম ও সহকারী অধ্যাপক আসিফ ওয়ারেস নেওয়াজ।
