ইউসুফের মামলা ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৪৪
জামায়াতের নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে। সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল-১ এ অনেক মামলা বিচারাধীন রয়েছে। সে তুলনায় ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন মামলার সংখ্যা কম। তাই সব নথিসহ একেএম ইউসুফের মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ২ এ স্থানান্তর করার নির্দেশ দেয়া হচ্ছে।