রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারের ভূঁইয়া ফার্মেসীতে সোমবার রাত সাড়ে নয়টায় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুরের পর বস্তায় ভরে সকল ওষুধ ও একটি মোটর সাইকেল নিয়ে গেছে। ভূঁইয়া ফার্মেসীর মালিক ডাঃ মোস্তফা ও পানিয়ালা বাজারের ব্যবসায়ীবৃন্দ জানান, সন্ত্রাসীদের নেতৃত্বে ছিল মোঃ মোজাম্মেল। সন্ত্রাসীরা ডা. মোস্তফাকে এলোপাতাড়ি পিটিয়ে আহতও করে। এ ঘটনার প্রতিবাদে বাজারের ব্যবসায়ীবৃন্দ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লাগাতার ধর্মঘটের ডাক দিয়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। মঙ্গলবার রামগঞ্জ থানায় এই ঘটনার পেক্ষাপটে একটি মামলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পানিয়ালা বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
