কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক বন্ধ ঘোষণা

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৫৮
জেলার কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। হোস্টেলে মাদক ও জুয়া খেলা নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ করায় গতকাল প্রতিপক্ষ ২ ছাত্রকে ছুরিকাঘাত করায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। আহত ইমন ও রাকীব পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদের একজন চট্টগ্রাম মেডিক্যালে ও অপরজন স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনায় ছাত্রদের ২ পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ গতকাল বিকালে পলিটেকনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।