বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দশম জাতীয় সম্মেলন সম্প্রতি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফেডারেশনের সভাপতি পদে তোফাজ্জল হোসেন বাগু ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন। একই সঙ্গে কার্যনির্বাহী পরিষদে ৩০ জন সদস্যও নির্বাচন করা হয়।-বিজ্ঞপ্তি