এডিবি মহাপরিচালক দুই দিনের সফরে এখন ঢাকায়

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৪২
দুই দিনের সফরে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মহাপরিচালক জোয়ান মিরান্ডা। এডিবির ঢাকা কার্যালয় জানিয়েছে, সফরকালে তিনি এডিবি’র সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সাথে বৈঠক করবেন তিনি।