মো. নুরুল ইসলাম বাবু
বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বাবুর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ সেকান্দর হোসেন
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দেওয়ান বাজার এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও মরহুমের পরিবার কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও আজ বাদ আসর ফকির মোহাম্মদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
