নূরজাহান বেগম
এটিএন নিউজের সিনিয়র নিউজ এডিটর কুদরত-ই-মাওলার মা নূরজাহান বেগম (৮৪) গত রবিবার বার্ধক্যজনিত কারণে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি চিত্রশিল্পী মরহুম বজলে মাওলার স্ত্রী।
আহমেদ এসফাকুল কামাল
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার কুমিরার আহমেদ এসফাকুল কামাল গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বোস্টনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৬ ভাই, ১ বোন এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। ং
মহিউদ্দিন আহমেদ সেলিম
কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ সেলিম (৬০) গতকাল দুপুরে স্থানীয় তোরাবগঞ্জ বাজারে মটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)।
আজিজুননেছা খানম
মানবাধিকার কর্মী আব্দুর রহমান মনার মা আজিজুননেছা খানম (৮৫) গত রবিবার তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)।
নাজিম উদ্দিন আলম
মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন আলম (৪৮) গত মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
