রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৯

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৪৭
রাশিয়ার উত্তরাঞ্চলীয় ইয়াকুশিয়ায় গতকাল মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। বিমান পরিবহন কমিটি এ কথা জানায়। খবর এএফপি’র। অভ্যন্তরীণ বিমান পরিবহন কমিটির এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটিতে২৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু সদস্যরা প্রাণে বেঁচে গেছেন উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এমআই-৮ নামের হেলিকপ্টারটি যাকুতিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। হেলিকপ্টারটিতে শিশুরা থাকলেও তারা নিহত হয়েছে কিনা জানা যায়নি।