আজ বুধবার থেকে দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শুরু হচ্ছে। ছাত্রশিবিরের সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও এ পরীক্ষা চলবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ পরীক্ষায় সারাদেশে ২০২টি কলেজের ১ লাখ ৬২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।