তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, লেখাপড়া করে শুধু ডিগ্রী অর্জন করলেই হবে না। জঙ্গীবাদ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও দলবাজদের পরিত্যাগের সিদ্ধান্তও নিতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই পরামর্শ দিয়ে বলেন, মেধার স্বাক্ষর রেখে দক্ষতা ও সততার সঙ্গে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। ভেড়ামারা কলেজের অধ্যক্ষ সামছুল বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
