আজকের রাশিফল

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৮:০৭
৪ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ২০ই আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৪ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ২ ও ৪। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: মুক্তা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি চিন্তা চেতনা ও ধ্যান-ধারণার মৌলিকত্বের অধিকারী। অন্যদের চেয়ে আপনি আলাদা আপনার অনুভূতি আবেগ ও সেন্টিমেন্টের সাথে জড়িত যে কোন বিষয়েই আপনি সংবেদনশীল। আপনার ইনটুইশন প্রখর। আধ্যাত্মিকতার প্রতি রয়েছে প্রবল অনুরাগ। আর মানসিক শক্তি আপনাকে অন্যদের চেয়ে উচ্চস্তরে উন্নীত করবে। অপ্রত্যাশিত ঝামেলা আসবে আপনার জীবনে। মামলা মোকদ্দমা ও ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাষ্ট্রনায়ক গ্যারিবল্ডি, কথাশিল্পী ন্যাথানিয়েল হ্যাথ্রোন, খান জয়নুল, জিনা লোলো ব্রিজিদা। বাদল রায়, লুই আর্মস্ট্রং, প্রাক্তন আমলা এম আনিসুজ্জামান। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো রাজনৈতিক বিবাদ বা গোলযোগে জড়াতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কাজকর্মে চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। আর্থিকদিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। প্রাপ্তি বিলম্বিত হওয়ার আশংকা আছে। অসত্ সঙ্গ ত্যাগ করুন। অন্যথায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর ভালো যাবে না। ঠাণ্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আর্থিকদিক ভালো যাবে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন যোগাযোগের ফলে আর্থিকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ হাত না দিলেই ভালো করবেন। যদি দিতেই হয় অভিজ্ঞ কারো পরামর্শ নিন। কোনো কারণে মন ভালো যাবে না। দুশ্চিন্তা ও উদ্বেগ পরিহার করার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজকর্মে অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মনে রাখবেন আপনার শত্রুরা সুযোগের অপেক্ষায় আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। কাজকর্মে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শরীর আজ খুব একটা ভাল নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অন্ধ বিশ্বাস ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করে নিন। নতুন পরিকল্পনা সম্পর্ক অভিজ্ঞ কারো পরামর্শ নিলে ভালো করবেন। বিদেশ যাত্রার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। চঞ্চলতা পরিহার করে কোনো কাজ করলে উন্নতির সম্ভাবনা আছে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম পেতে পারেন। আর্থিকদিক ভালো যাবে। কালো রংয়ের কোনো বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। আজ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। রোমান্স ও বিনোদন শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কারো আচরণে মনোক্ষুণ্ন্ন হতে পারেন। মানসিক চাপ এড়িয়ে যাওয়া খুব কঠিন হবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো সাথে মতবিরোধে জড়াতে পারেন। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় অগ্রগতি হতে পারে। গবেষণাকর্মে উত্সাহ ও সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে কোনো ধরনের গাফলতি না করলেই ভালো করবেন। শত্রুপক্ষ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। উপকৃত কেউ আজ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।