‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন ময়মনসিংহের মেয়ে প্রসূন আজাদ। বেশ অল্প সময়ে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন এই লাক্স সুন্দরী। ক্যামব্রিয়ান কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের এ ছাত্রী ইতোমধ্যেই মিডিয়া নামক রংধনুতে ছুঁয়েছেন বেশ কিছু রং। ভাবনার নানা রঙের মাঝে দেখা-অদেখার এই মেধাবী শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন
রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার বাবা (আজাদ হোসেন) আমার অনুপ্রেরণার সবচেয়ে বড় মাধ্যম। তার মাঝেই খুঁজে ফিরেছি নিজের অনুপ্রেরণার জায়গাটি।
২টি কারণ যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
বরাবরই আমি পজেটিভ চিন্তা করি।
সবসময়ই সবার মঙ্গল কামনা করি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
একটু বেশিই বদমেজাজি। যদিও সামলে নিই সহজেই।
অন্যের পরামর্শ খুব একটা শুনি না, নিজে যেটা ভালো মনে করি সেটা করি।
বেশিরভাগ ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—
হুমায়ুন ফরীদি, তার সাথে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি, দুঃখটা সারা জীবনই থাকবে।
জয়া আহসান, অনেক ভালো লাগে।
শহিদুজ্জামান সেলিম, তার অভিনয়শৈলী আমাকে মুগ্ধ করে।
সুবর্ণা মুস্তাফা, তার অন্ধ ভক্ত আমি।
৫ জন প্রিয় পরিচালক যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
গিয়াসউদ্দিন সেলিম
অনিমেষ আইচ
মাসুদ হাসান উজ্জ্বল
রেদওয়ান রনি
মেজবাউর রহমান সুমন
৬টি প্রিয় চলচ্চিত্র—
সাগরিকা
সাড়ে চুয়াত্তর
পারমিতার একদিন
মনপুরা জয়যাত্রা
চোরাবালি
৭টি জায়গা যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
সেন্টমার্টিন
সিলেট
বান্দরবান
রাঙামাটি কুয়াকাটা
সুন্দরবন
৮টি প্রিয় খাবার—
দই ফুচকা
আইসক্রিম
চকলেট
মায়ের হাতের গরুর মাংস
শুঁটকি ভর্তা
টেক্সাসের পিত্জ্জা
পুরান ঢাকার বিরানি
নীল খেতের তেহেরি
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
জীবনানন্দ দাশ
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
মুহাম্মদ জাফর ইকবাল
তসলিমা নাসরিন
আহমেদ ছফা
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০টি প্রিয় নাটক—
ভ্যাম্পায়ার ডায়েরি
সাতকাহন
ভালোবাসি তাই ভালোবেসে যাই
৫১-বর্তী
লীলাবতী
ইট-কাঠের খাঁচা
মন ফড়িংয়ের গল্প
অফবিট
এইসব দিনরাত্রি
সংশপ্তক
