সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
রানঝানা
‘কোলাভেরি ডি’ গান দিয়ে মাত করেছেন আগেই। এবারে বলিউডে নায়ক হিসেবে ধনুশ আত্মপ্রকাশ করলেন ‘রানঝানা’ ছবি দিয়ে। আনন্দ এল. রায় পরিচালিত এই ছবিটি মূলতই ত্রিভুজ প্রেমের। কাহিনী ছাড়াও এই ছবির অন্যতম মূল আকর্ষণ হিসেবে রয়েছে এ আর রাহমানের সংগীতে চমত্কার সব গান। বলিউডের অন্যসব প্রেমের ছবির চাইতে এটি কিছুটা ব্যতিক্রম বলেই স্বীকৃত পেয়েছে দর্শকদের কাছে।
মনস্টারস ইউনিভার্সিটি
২০০১ সালের ‘মনস্টারস, ইনক’ ছবির প্রিক্যুয়েল বলা যায় ‘মনস্টারস ইউনিভার্সিটি’ ছবিটিকে। মনস্টারদের মধ্যে মাইক আর সুলিভান অন্য সবার চাইতে একটু আলাদা। এই দুইজন কী করে একজন আরেকজনের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল, সেটারই কাহিনী ‘মনস্টারস ইউনিভার্সিটি’। ডিজনি আর পিক্সারের যৌথ আয়োজনে তৈরি এই পর্বটি পরিচালনা করেছেন ড্যান স্ক্যানলন।
বলিউড টপচার্ট
রানঝানা
ধনুশ, সোনম কাপুর, অভয় দেউল
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি
রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অদিত্য রায় কাপুর
ফাকরে
পুলকিত সম্রাট, মানজোত সিং
ইয়ামলা পাগলা দিওয়ানা ২
সানি দেউল, ববি দেউল, ধর্মেন্দ্র
ঘনচক্কর
ইমরান হাশমি, বিদ্যা বালান, রাজেশ শর্মা
হলিউড টপচার্ট
মনস্টারস ইউনিভার্সিটি (অ্যানিমেশন)
বিলি ক্রিস্টাল, জন গুডম্যান, হেলেন মিরেন
দ্য হিট
সান্ড্রা বুলক, মেলিসা ম্যাকার্থি
ওয়ার্ল্ড ওয়ার জেড
ব্র্যাড পিট, মিরেইলে ইনোস, ড্যানিয়েলা কার্টেজ
হোয়াইট হাউজ ডাউন
শ্যানিং টটাম, জেমি ফক্স, ম্যাগি গিলেনহাল
ম্যান অব স্টিল
পে হেনরি সেভিল, এমি অ্যাডামস, মাইকেল শ্যানন
