জন্মদিন

পূর্ণিমা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:১৬
চলচ্চিত্রে অভিষেকের পূর্বে দিলারা হানিফ রীতা নামেই তিনি পরিচিত ছিলেন। আর পূর্ণিমা নামে তার চলচ্চিত্র যাত্রার সূত্রপাত ঘটে ১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। নানা সময়ে পূর্ণিমা অভিনীত যেসব চলচ্চিত্র দর্শকদের মাঝে সাড়া ফেলেছে তার মধ্যে রয়েছে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘হূদয়ের কথা’, ‘মেঘের পরে মেঘ’, ‘মেঘলা আকাশ’, ‘টাকা’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ প্রভৃতি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার নাটক এবং বিজ্ঞাপনেও জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন পূর্ণিমা। আর এ কারণেই পূর্ণিমার শোবিজ ক্যারিয়ারে ৬০টিরও বেশি জনপ্রিয় চলচ্চিত্র ছাড়াও রয়েছে ২৮টির মতো বিজ্ঞাপনচিত্র এবং একাধিক মেগাসিরিয়াল ও একক নাটক। আগামী ১১ জুলাই বাংলা চলচ্চিত্রের এই প্রিয়মুখের জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’ পরিবারের পক্ষ থেকে পূর্ণিমার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহে যাদের জন্মদিন ৪ জুলাই :শ্রাবন্তী ৬ জুলাই :ফিফটি সেন্ট ৭ জুলাই :রিঙ্গো স্টার ৮ জুলাই :স্টিভ লরেন্স, অতুল অগ্নিহোত্রি ১১ জুলাই :আল মাহমুদ, পূর্নিমা, তানিশা