মন্তব্য

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:১৭
 ‘মেহেদি হচ্ছে উত্সবের একটি অবিচ্ছেদ্য অংশ। তা ছাড়া লিজানের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আর নির্মাতা হিসেবে আনজাম মাসুদ আমার পছন্দের একজন। ঠাণ্ডা মাথায় গুছিয়ে কাজ করেন বলে তার সঙ্গে কাজ করতে ভালো লাগে। আমার লিজান মেহেদি আসন্ন ঈদ উত্সবকে নতুন রঙে রাঙিয়ে তুলবে।’ চিত্রনায়িকা মৌসুমী লিজান মেহেদির বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বলেন।  ‘গেল আটটা দিন আমি টানা কনসার্ট আর রেকর্ডিংয়ের কাজে পুরো ঢাকা চষে বেড়িয়েছি। এখন (রোববার সকালে) রাজ্যের ক্লান্তি নিয়ে বাড়ি (নেত্রকোনা) ফিরছি। ৫ জুলাই দুই চারদিনের জন্য আবার আসতে হবে রেকর্ডিংয়ের কাজে। পরিকল্পনা করছি নতুন এককের। নিয়মিত গাইছি প্লেব্যাকে-স্টেজে। অথচ এখন আমাকে মাথা ঘামাতে হচ্ছে গান ছেড়ে দেওয়া এবং ধরে রাখা প্রসঙ্গে! এটা কোনো কথা!’ কণ্ঠশিল্পী ন্যান্সি গান ছাড়ার গুজব প্রসঙ্গে বলেন।