ফরিদপুর
সালথায় গতকাল সোমবার সকাল ১০টায় নবধারা সংগীত শিক্ষালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রবীণ কণ্ঠশিল্পী বাবু বলরাম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও নবধারা সংগীত শিল্পগোষ্ঠীর উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম শাহজাহান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের হুসাইন, সালথা থানার এসআই মো. আলীমুজ্জামান, সালথা উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মজিবুর রহমান, সালথা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার, মোহনা টেলিভিশনের নিয়মিত কিবোর্ডম্যান গোপাল চন্দ্র। এ সময় সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সাদিয়া আফরিন মৌরী, স্থানীয় কণ্ঠশিল্পী তাপস কুমার ও প্রল্লাত বিশ্বাসসহ অনন্য শিল্পীবৃন্দ।
