‘নীল সমুদ্রের ঝড়’-এর ২৫তম মঞ্চায়ন

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:১৮
কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজারে আগামী ৬ জুলাই সন্ধ্যে সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘নীল সমুদ্রের ঝড়’ নাটকের ২৫তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। কক্সবাজার থিয়েটার পরিবেশিত নাটকটির নাট্যভাবনা ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য। উইলিয়াম শেক্সপীয়র এর ‘দ্য টেম্পেস্ট’ অবলম্বনে কবি মুহাম্মদ নূরুল হুদার কাব্যোপন্যাসে রচিত নাটকটি ইতোমধ্যে দর্শকদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। ২৫তম মঞ্চায়নে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন। নাটকে অভিনয়—করেছেন তাপস রক্ষিত, সুশান্ত পাল, আবুল মঞ্জুর, শাহানা মজুমদার, ইসমত আরা, সুচিত্রা পাল, ফাল্গুনী দাশ, সোহাগ রুদ্র, জনি রুদ্র, আবু দাউদ, আবু হানিফ, দেবু দাশ, বদরুল আলম, সুমন দাশ, আশুতোষ রুদ্র, গিয়াস উদ্দিন, দোলন পাল, সাগর পাল, তাপস বড়ুয়া, প্রবাল পাল ও অমির দাশ।