ইসলামপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:১৯
ইসলামপুরে মেধাবী কৃতী শিক্ষার্থী-১৩ এস.এস.সি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘মেধাবীরাই গড়বে দেশ, রুখবে দুর্নীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় পাবলিক হল মিলনায়তনে ভেঙ্গুরা স্বপ্নচূড়া জন কল্যাণ ও সাহিত্য সমাজ সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠন সভাপতি মোহাম্মদুল্লাহর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জামালপুর-২, ইসলামপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার ‘এক বুড়ির সুতাকাটা’ গল্প দিয়ে বক্তব্য শুরু করেন তার দিক নির্দেশনা ও প্রাণবন্ত বক্তব্য সকলকে স্পর্শ করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোছাইন আকন্দ,পৌর মেয়র আব্দুল কাদের শেখ, আ’লীগ সভাপতি জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন।