মনোহরগঞ্জ সাংস্কৃতিক উত্সব

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:১৯
গত ২৪ জুন সোমবার মনোহরগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উত্সব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় দেড় শতাধিক প্রতিযোগী দেশাত্মবোধক গান ও লোকনৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনসুর আলম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শেখ কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নজরুল ইসলাম, বিপুলাসার আহম্মদ উল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শরীফ হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনাফ, মোক্তার হোসেন সুমন সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।