ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩দিন ব্যাপী হারানো দিনের গানের উত্সব ‘তবু আমারে দেবনা ভুলিতে’ আয়োজন করে ঝংকার শিল্পীগোষ্ঠী, ঝিনাইদহ। ২৬ জুন সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক অ্যাড. ওয়াহেদ জোয়ার্দ্দার। শিল্পী ফিরোজ খান নুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনার, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলী প্রিন্স, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রভাত ব্যানার্জি। স্বাগত বক্তব্য রাখেন ঝংকার শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দার। প্রধান অতিথি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উত্সব উদ্বোধন করেন। প্রথম দিন শৈলকুপা ও কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। শৈলকুপা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আমিরুল ইসলাম, বাবুল সরকার, ফারুক আহাম্মেদ, প্রদীপ বিশ্বাস, রমেশ সরকার, মিলন মাহমুদ, মানিক জোর্য়াদ্দার, বাবুল বিশ্বাস ও ফিরোজ খান নুন। নয়ন মিত্রের নৃত্য পরিচালনায় নৃত্যপরিবেশন করেন পূজা মল্লিক ও শ্রাবন্তি। অনুষ্ঠানে যন্ত্রসংগত করেন কিবোর্ডে সুকুমার রায়, গিটারে রাসেল, প্যাড ড্রামে সিজার বিশ্বাস, তবলায় বিপ্লব বিশ্বাস, জিপসীতে বেনজীর ও দোতরায় বাবুল সরকার।
