আজ পার্থ-ফাহমিদার গানের আসর

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:৪৫
নিয়মিত গানের আসর হিসেবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বেশ সুনাম অর্জন করেছে। এরই মধ্যে মূলধারার শিল্পীদের পাশাপাশি সিনিয়র আধুনিক শিল্পীদের একাধিক গানের আসরের আয়োজন করেছে তারা নগরবাসীদের জন্য। ছোট্ট পরিসরের হলেও অনুষ্ঠানের আয়োজনের নান্দনিকতা মুগ্ধ করেছে অনেকেই। সেই ধারাবাহিকতায় আগামীকাল এই ভেন্যুতে পারফর্ম করবেন পার্থ বড়ুয়া এবং ফাহমিদা নবী। আজকের আয়োজন প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘অনুষ্ঠানের আঙ্গিক আর আয়োজনটা চমত্কার। তাই গানের মানুষদের সামনে ছোট পরিসরেও গাইতে বেশ ভালো লাগে। আশা করছি একটা ভালো গানের আসর আমরা উপহার দিতে পারব। উল্লেখ্য, পার্থ বড়ুয়া এবং ফাহমিদা নবী জুটি বেঁধে একসাথে দ্বৈত গানেও অংশ নিয়েছেন আগে। এ ছাড়া ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার বিচারক হিসেবে দীর্ঘদিন এই জুটি ছোট পর্দায় কাজ করছেন।