‘দিল হ্যায় কি মানতা নেহি’-এর রিমেকে আলিয়া ভাট

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:৪৭
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ শিরোনামের এক ছবিতে অভিনয় করেই বলিউড বাজিমাত করেছেন আলিয়া ভাট। এরপর থেকেই শুরু হলো তার সাফল্যের সিঁড়ি বেয়ে চলা। তাই ‘হাইওয়ে’ ও ‘টু স্ট্যাটস’ ছবির কাজও করছেন তিনি। এবার কাজ করার কথা চলছে ১৯৯১ সালের সুপারহিট ছবি ‘দিল হ্যায় কি মানতা নেহি’-এর রিমেকে অভিনয়ের। তবে আলিয়া ভাটের পাশাপাশি ‘আশিকি টু’খ্যাত শ্রদ্ধা কাপুরকেও এই ছবিতে কাস্ট করার ব্যাপারে ভাবছেন নির্মাতা।