আজ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্ম ‘ভালোবাসি কত ভালোবাসি নাতো’। মিরন মহিউদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন রেহমান খলিল। গ্রামের বড় হওয়া এক নারী বাবা-মায়ের পছন্দে বিয়ে করে ঢাকায় বসবাস করছিলেন। সন্তানের মুখ দেখেননি তারা এখনো। স্বামীটি তার গল্প, কবিতার অলংকরণ নিয়ে সদা ব্যস্ত। স্বামীর সময় না পেয়ে একসময় স্বামীকে তালাক দিয়ে চলে যায়। বাড়িটি ভাড়া দেয়ার বিজ্ঞাপন প্রচার করলে সকালে বাড়িটি দেখতে আসলে অবাক হয়ে লোকটিকে দেখে। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটি।
