নগরবাউল জেমসের সাথে ক্যামেরার পেছনের বাতাসের সম্পর্কই সবচেয়ে কম। জীবনের এত খ্যাতির বিচ্ছুরণ সবই কোনো না কোনো ক্যামেরার সামনে বসেই মাতিয়েছেন আজীবন। কখনও কোনো চ্যানেলের ক্যামেরার চোখ, কখনও হাজারো উত্তাল জনতার চোখ। সেই বিশেষ মানুষটি যখন নিজেই ক্যামেরার লেন্সের গলিতে চোখ রেখে ফোকাস মাপতে থাকেন... তখন তা ব্যতিক্রমই বলা আবশ্যক। ইদানীং এই ফটোগ্রাফি প্রেমটাও নাকি বেশ জেগেছে আমাদের নগরবাউলের। তাই শখের দামের বিকিকিনিতেই এই দুলর্ভকে ফ্রেম বন্দী করেন তারই ব্যবসায়িক পার্টনার রেডডটের প্রখ্যাত নির্মাতা গাজী শুভ্র।
