বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে গতকাল থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী কমকালীন দেশীয় চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে। বাংলাদেশে নির্মিত ২০০২ থেকে ২০১২ পর্যন্ত প্রায় ৫৫০টি চলচ্চিত্রের মধ্য থেকে জুরি কমিটির মাধ্যমে নির্বাচিত ২১টি চলচ্চিত্রের সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই উত্সব অনুষ্ঠিত হচ্ছে। ২০ জন চলচ্চিত্র নির্মাতাকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দি।
