বলিউডে সুপার হিরোর যাত্রা খুব বেশি দিনের নয়। ঋত্বিক রোশন ও শাহরুখ খান ছাড়া আর কোনো সুপার হিরোও নেই। এই দু’জনের ছবিগুলোও বেশ আলোচিত হয়েছে। কিছুদিন আগে ঘোষণা দেওয়া হয় সুপার হিরো হিসেবে আসবেন সাইফ আলী খান। এবার এলো আরও একটি নাম, তিনি হলেন এ সময়ের হার্টথ্রব রণবীর কাপুর। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সফল ব্যবসার পর একই ছবির পরিচালক রণবীরকে নিয়ে এই সুপারহিরোর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
