শাহরুখের সংসারে এলো তৃতীয় সন্তান

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:৫৮
শাহরুখ-গৌরির ঘরে তৃতীয় সন্তানের খবর নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়েছে। তৃতীয়বারের মতো বলিউডের কিং খান বাবা হয়েছেন, সেটা নিশ্চিত করেছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বিএমসি সূত্রে জানা গেছে, তারা একটি সন্তানের জন্মের সনদ পেয়েছেন যাতে সন্তানের পিতা-মাতা হিসেবে শাহরুখ ও গৌরির নাম উল্লেখ করা হয়েছে। মে মাসের ২৭ তারিখে শিশুটি জন্মগ্রহণ করে আন্ধেরির মাসরানি হাসপাতালে। এর আগে অবশ্য বিএমসি’র পক্ষ থেকে শাহরুখের সাথে যোগাযোগ করা হলে শাহরুখ বিষয়টি অস্বীকার করেন।