বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ-ভারত দু’দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে আন্ত:সীমান্ত অপরাধ, চোরাচালান, সীমান্ত পিলার পুনঃ নির্মাণ, ভারতের স্লুইস গেট নির্মাণে ব্রাহ্মণবাড়িয়ার কালাছড়া ও লোহর নদীতে পানি প্রবাহ সমস্যা, বাংলাদেশের পণ্য পরীক্ষার জন্য আগরতলায় ল্যাব স্থাপনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দল বুধবার সকালে আগরতলা পৌঁছেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, ১০ ও ১২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারগণ। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট কিরণ গিত্যে।
