রংপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:২৪
রংপুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মোখলেছুর রহমান (৩০) নামে এক চাউল ব্যবসায়ী। গতকাল বুধবার রংপুর মহানগরীর সেনপাড়া মহানগরীর সেনপাড়া চাউল আমোদ তাহসিন উদ্দিন সড়কের দিলশাদ ম্যানশনে এ ঘটনা ঘটে। দিলশাদ ম্যানশন ভবনের ৬ তলায় মোখলেছুর রহমান তার স্ত্রী লাকি আক্তার ও ২ পুত্র সন্তান সোআইব (৬) ও ইউসুফকে (৩) নিয়ে ভাড়া থাকতেন। গতকাল দুপুরে মোখলেছুর নিজ ফ্ল্যাটের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহতের স্ত্রী লাকি আক্তার জানান, বেশ কয়েকদিন থেকে ব্যবসায়ীক কারণে মোখলেছুর হতাশাগ্রস্ত ছিলেন।