সরাইলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী হাজতে

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাস ফেরত মাজু মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রথম স্ত্রী আনু বেগমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার বেইন্না বাজার এলাকার প্রবাস ফেরত মাজু মিয়াকে তার পুত্র জাহাঙ্গীর ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় রাতেই নিহতের দ্বিতীয় স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নিহত মাজু মিয়ার প্রথম স্ত্রী আনু বেগম, দুই ছেলে জাহাঙ্গীর ও আকবর মিয়া, মেয়ে লিপি বেগম, প্রথম স্ত্রীর ভাই জাদব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগমকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।