দিনাজপুরে ১৪ হাজার মামলা বিচারাধীন

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৭
গত সোমবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি খতিবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিচারপতি সৌমেন্দ্র সরকার দিনাজপুরে বিচারক ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, আইনজীবী ও বিচারকদের আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিচার প্রার্থীরা যেন কোনভাবেই হয়রানির শিকার না হয়। জেলা ও দায়রা জজ বলেন, জেলায় সাড়ে ১৪ হাজার ফৌজদারী মামলা বিচারাধীন এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ চার বিচারকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সভায় জেলা ও দায়রা জজ দীপ্রমান সরকার, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমএ নূর, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হায়দার আলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ ইছাহাক, মোঃ ইউসুফ আলী, আব্দুল লতিফ বক্তব্য রাখেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পিপি মোঃ হামিদুল ইসলাম সভা পরিচালনা করেন।