আলফাডাঙ্গায় বন্ধুর বিশেষ অঙ্গ কেটে দিয়েছে বন্ধু

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৮
বন্ধুকে কৌশলে তার মামা বাড়িতে নিয়ে বন্ধুর বিশেষ অঙ্গ কেটে দিয়েছে বন্ধু। গত ১ জুলাই সৌরভ তার বন্ধু হাছান (২২) কে নিয়ে হাছানের মামার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার কুচিয়াগ্রামে বেড়াতে যায়। সেখানে দু’জনে এক ঘরে ঘুমিয়ে পড়ে। রাতে হাছান ঘুমিয়ে গেলে সৌরভ ধারালো অস্ত্র দিয়ে হাছানের বিশেষ অঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায়। মামী রাহেলা বেগম হাছানকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে। ডাঃ এইচ এম তৌহিদুল ইসলাম জানান, কাটা অঙ্গে সাতটি সেলাই দেয়া হয়েছে। একটি সূত্র জানিয়েছে হাছান বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মান্নান মৃধার পুত্র ও সৌরভ একই গ্রামের মৃত মাজেদ মেম্বরের পুত্র। দু’জন একই সাথে জাহাজে চাকরি করতো। তাদের ঘনিষ্ঠরা জানিয়েছে তারা দু’জনেই একটি মেয়ের সাথে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সুবাদেই হয়তোবা একজন অপরজনের বিশেষ অঙ্গ কেটে থাকতে পারে। সৌরভ পলাতক আছে।