পাংশায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী খুন
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রাজবাড়ীর পাংশায় ডালিম শেখ (৪২) নামের এক কাঠ ব্যবসায়ীকে নিজ বাড়ির উঠানে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা। সোমবার রাতে উপজেলার শরিষা ইউপির বিল ডালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডালিম শেখ ওই এলাকার তক্কেল শেখের ছেলে।
নাগরপুরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৩ শুরু হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন, জাতীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন।
বেনাপোলে মতবিনিময় সভা
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ ই-কৃষক সেবা নিলে সঠিক দাম ও তথ্য মেলে ” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শার্শা বাজারের জয়নাল আবেদীন সুপার মার্কেটে বাতিঘর ই-তথ্য কেন্দ্রে প্রান্তিক কৃষকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শায় বাতিঘর প্রধান মফিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় কৃষকদের উত্পাদিত পণ্য সঠিক ও ন্যায্য মূলে বিক্রয় করার জন্য চাষী পর্যায়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া ভার্সিটির প্রফেসর, মার্ক বেল ও মিয়াস প্রজেক্টের ম্যানেজার এন্ডরিয়াভন।
শৈলকুপায় যুবক অপহরণের পর গুম
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদা কুশোবাড়ে গ্রামের ইয়াজুল মোল্লা ( ২৮ ) নামে এক যুবককে অপহরণের পর গুম করা হয়েছে। তার পরিবারের লোকেরা ৮ মাস যাবত্ বহু চেষ্টার পরও সন্ধান পায়নি। তার পিতার নাম মোঃ এয়াকুব আলি মোল্লা।
কোটালীপাড়ায় স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কমিউনিটি প্রাণি স্বাস্থ্য সেবা কর্মীদের ৫ দিনব্যাপী ফলোআপ প্রশিক্ষণ শুরু হয়েছে। এফ.এ.ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
লালমনিরহাটে বৃক্ষ মেলা উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি \ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে সোমবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
কাপ্তাইয়ে বিদ্যুত্স্পৃষ্টে ১ জন নিহত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ কাপ্তাই বিএফ,আই,ডি,সি শিল্প এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অমল চন্দ্র চৌধুরী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার জনৈক গ্রাহকের মিটারের সঙ্গে বিদ্যুত্ লাইন সংযোগ দেয়ার জন্য সে বিদ্যুত্ খুঁটিতে উঠেছিল। কিন্তু বিদ্যুতের লাইন থেকে মিটারে সংযোগ দেয়ার চেষ্টার সময় শট লেগে সে নিচে পড়ে যায়। এলাকার লোকজন দ্রুত হাসপাতালে নেয়ার পথে ঐ ব্যক্তির মৃত্যু হয়।
নাঙ্গলকোট ডিগ্রী কলেজে নবীন বরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজের আয়োজনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ ও আলোচনা সভা সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ছাদেক হোসেন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র সামছুউদ্দিন কালু, সমাজ সেবক আবু বকর ছিদ্দিক, ভিপি হুমায়ন কবির, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য এ কে এম মনিরুজ্জামান, অধ্যাপক মাহবুবুল হক।
ধামরাইয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলামের দায়িত্বভার গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে গত দুই বছরে তার সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনা ও মতামত বিনিময়ের জন্য ইউপি কার্যালয়ে তিনি ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেন। ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম উপস্থিত জনতার কাছে তার কর্মকাণ্ড তুলে ধরেন এবং পারস্পরিক মতামত বিনিময় করেন। গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে ওই চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব তমিজ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
নাঙ্গলকোটে ছাত্রদলের নবীনবরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের নবীনবরণ সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষ্যে কলেজ শাখা ছাত্রদলের আনন্দ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, ছাত্রদল নেতা কামরুজ্জামান, রেদওয়ান, আফসার, সোহাগ, নাছির, ওবায়েদ, জমির, মোবারক, সোহেল, মামুন, শাহদাত, জিকু, ফারুক, সাগর, আকাশ, জহির, সৈকত, মাসুদ, তুষার।
কমলগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কর্তৃক পদবি পরিবর্তন ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কমলগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কর্মচারীরা কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন।
রানীশংকৈল পৌরসভার বাজেট ঘোষণা
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল পৌরসভার ২০১৩-২০১৪ সালের ৪ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৮শ ৮৫ টাকা ২৯ পয়সার বাজেট সমপ্রতি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন পৌরসভা অফিস প্রাঙ্গণে মেয়র মকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক।
জগন্নাথপুরে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার মত্স্য অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, কৃষি অফিসার শওকত হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত মত্স্য অফিসার একে এম মহসিন।
সিরাজদিখানে বৃক্ষমেলা উদ্বোধন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ সিরাজদিখানে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল ও ফলদ বৃক্ষ মেলা। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। মেলা মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
স্বরূপকাঠিতে ভেজাল বিরোধী অভিযান
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ মঙ্গলবার উপজেলার মিয়ারহাট বন্দরের ১টি মুদি, ১টি হোটেল ও ১টি কসমেটিকেসর দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ইসলামপুরে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ ইসলামপুরে মঙ্গলবার জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য দপ্তর আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম চালু হয়।
পাটগ্রামে জন্ম নিবন্ধন দিবস পালন
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা\ পাটগ্রাম পৌরসভার উদ্যোগে মঙ্গলবার জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌরসভা চত্বর থেকে র্যালি ও পৌর কমিউনিটি হলরুমে মেয়র মোঃ শমসের আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা মানবাধিকার নাট্য পরিষদের কমিটি
নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা জেলা মানবাধিকার নাট্য পরিষদের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি সোমবার গঠন করা হয়েছে। জেলা শহরের মালনী স্বাবলম্বী উন্নয়ন সমিতির সম্মেলন কক্ষে গতকাল নাট্য পরিষদ কর্মী ডা. মানিক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে বখাটের কারাদণ্ড
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে ১০ বখাটেকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সাদী এ রায় দেন।
গোমস্তাপুরে শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা
গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলিনগর বাঙ্গাবাড়ী ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে ২ জন শিক্ষক ও ১ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বাঙ্গবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ রবিউল আওয়াল। উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।
বাউফল পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন
বাউফল সংবাদদাতা\ বাউফল পৌর বিএনপির কমিটি ভেঙ্গে আবুল কালাম খানকে আহ্বায়ক ও আপেল মাহমুদ ফিরোজকে যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্টি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ রব এ কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
দিনাজপুরে রোটারী ক্লাবের বর্ষবরণ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল মঙ্গলবার দিনাজপুরে রোটারী ভবনে প্রেসিডেন্ট রোটাঃ মোঃ শামীম কবীরের সভাপতিত্বে ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ নিজাম উদ্দীন রয়েল, বিমল কুমার দেব, ডাঃ শহীদুল ইসলাম খান, তৈয়ব উদ্দীন চৌধুরী, মনোয়ারুল হক মার্শাল, মমিনুল ইসলাম, দিলরুবা চৌধুরী, সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, সহিদুর রহমান পাটোয়ারী, ক্ষিতিশ চন্দ্র রায় ও সাজ্জাদুল আলম হিটু প্রমুখ।
