দেশে এই প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী জাকাত মেলা। ‘জাকাত আদায়ের মাধ্যমে নিজের স্বকীয়তা বজায় রাখুন’ এই প্রতিপাদ্য নিয়ে গুলশানের ন্যাশনাল শ্যুটিং ফেডারেশন অডিটোরিয়ামে আগামীকাল শুক্রবার থেকে জাকাত মেলা শুরু হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জাকাত মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), মুসলিম এইড, এক্সিম ব্যাংক, ইসলামিক রিলিফ ইউকে এবং সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনিক্যাল সাপোর্ট, কুয়েত যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুসলিম এইড-এর টেকনিক্যাল এডভাইজার ডা. স. ম. রফিকুল ইসলাম, ইসলামি রিলিফের হেড অব এডভোকেসি মোহাম্মদ আলমগীর এবং সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনিক্যাল সাপোর্ট-এর সহকারী পরিচালক ড. আবদুল মুকিত প্রমুখ।
